বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে আগের দিন থেকে টাকার অংকে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬১ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫২১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৪ কোটি ৯২ লাখ টাকা।

একই দিনে ডিএসইতে মোট ৩৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, দর কমেছে ৬৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮০ টি কোম্পানির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *