শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৫২ শতাংশ

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪- মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। গত বছর একই সময়ে ৭৪ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৫২ শতাংশ।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৮৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *