প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ অ্যাপেক্স ফুটওয়্যারের
পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ৪৩ পয়সা।
এছাড়া প্রান্তিক শেষে কোম্পানিটির নগদ প্রবাহ হয়েছে ৫৩ টাকা ৪৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪১ টাকা ৩৬ পয়সা।
