বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
কোম্পানি সংবাদ

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ সেন্ট্রাল ফার্মার

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় চলতি প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ ঘোষণা দেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শেষ হওয়া প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৮ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল শূন্য পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল শূন্য পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫ টাকা ৫৪ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *