বুধবার, জুন ৩, ২০২৬
কোম্পানি সংবাদ

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ নাহি অ্যালুমিনিয়ামের

তালিকাভুক্ত নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। কোম্পানিটি গত বছরের একই সময়ে শেয়ার প্রতি 18 পয়সা ইপিএস প্রকাশ করেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ৩৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৫৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *