প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশে ১৯ কোম্পানির বোর্ড সভা
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১৯ কোম্পানির ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ৯ থেকে ১২ নভেম্বরের মধ্যে এসব কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বোর্ড সভার তারিখ ঘোষিত কোম্পানিগুলো হলো—বিবিএস ক্যাবলস, বিবিএস বিল্ডিং সিস্টেমস, রেনউইক যগেশ্বর, এমজেএল বিডি, মুন্নু ফেব্রিক্স, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, শাইনপুকুর সিরামিকস, ইস্টার্ন হাউজিং, মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারিজ, এপেক্স স্পিনিং নিটিং মিলস, এপেক্স ফুড, মালেক স্পিনিং মিলস, রহিম টেক্সটাইল, শাহজীবাজার পাওয়ার, শাশা ডেনিমস, কহিনুর কেমিক্যাল, মুন্নু সিরামিকস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ নভেম্বর বিবিএস ক্যাবলস ও বিবিএস বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। একই দিন রেনউইক যগেশ্বরের সভা দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
১০ নভেম্বর বোর্ড সভা করবে সাতটি কোম্পানি। এগুলো হলো—এমজেএল বিডি (বিকাল ৩টা), মুন্নু ফেব্রিক্স (বিকাল ৪টা), স্কয়ার টেক্সটাইল (বিকাল ৪টা), স্কয়ার ফার্মা (বিকাল ৩টা), শাইনপুকুর সিরামিকস (বিকাল ৩টা) এবং ইস্টার্ন হাউজিং (বিকাল ৩টা ৩০ মিনিট)।
১১ নভেম্বর সভা করবে মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারিজ (বিকাল ৪টা), মালেক স্পিনিং মিলস (দুপুর ২টা ৪৫ মিনিট), রহিম টেক্সটাইল (বিকাল ৩টা ৩০ মিনিট) এবং শাহজীবাজার পাওয়ার (বিকাল ৩টা)।
অন্যদিকে, ১২ নভেম্বর বোর্ড সভা করবে পাঁচটি কোম্পানি। এগুলো হলো—এপেক্স স্পিনিং নিটিং মিলস (বিকাল ৩টা), এপেক্স ফুড (বিকাল ৩টা ৩০ মিনিট), শাশা ডেনিমস (বিকাল ৪টা ৩০ মিনিট), কহিনুর কেমিক্যাল (দুপুর ২টা ৩০ মিনিট), মুন্নু সিরামিকস (বিকাল ৫টা) এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ (দুপুর ২টা ৩০ মিনিট)।
