প্রাইম ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারী,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রথম প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ২৯ পয়সা
৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি দায় (এনএভি) হয়েছে ৮৫ পয়সা।
