বিদায়ী সপ্তাহে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সামগ্রিক মূল্য আয়ের অনুপাত (পিই অনুপাত) বিদায়ী সপ্তাহে (সেপ্টেম্বর ৩-৭) ০.০৭ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৯ পয়েন্টে। এবং সপ্তাহের শেষে এটি ১৪.৪০ দশমিক পয়েন্টে রয়েছে। অর্থাৎ সপ্তাহে পিই রেশিও ০.০১ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়েছে।
