বুধবার, জুলাই ২৯, ২০২৬
কোম্পানি সংবাদ

বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিবে না ইনটেক লিমিটেড

তালিকাভুক্ত ইনটেক লিমিটেড ৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া আর্থিক বছরের জন্য লভ্যাংশের তথ্য ঘোষণা করেছে। কোম্পানিটি পর্যালোচনাধীন বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না।

বুধবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ দশমিক ১৫ পয়সা।

৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নিট ঋণ ছিল ২১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *