বৃহস্পতিবার বন্ধ থাকবে ৫ কোম্পানির লেনদেন
শেয়ারজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার লেনদেন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : গ্লোবাল হেভি কেমিক্যাল, এসকে ট্রিমস, জিএসপি ফাইন্যান্স, রেনেটা এবং এনসিসি ব্যাংক।
জানা গেছে, রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোরর শেয়ার লেনদেন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বন্ধ থাকবে।
কোম্পনিগুলো বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে। এদিন যাদের কাছে শেয়ার থাকবে তারাই কোম্পনিগুলোর এজিএমে অংশ গ্রহণ করতে পারবে।
রেকর্ড ডেটের পর ১৫ ডিসেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন যথানিয়মে শুরু হবে।
