মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
আজকের সংবাদ

বেস্ট হোল্ডিংস জরিমানার কবলে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংসের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করতে কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর মাধ্যমে পুরোটা বা ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।
২০২৫-২৬ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।
বেস্ট হোল্ডিংসের ২০২৫ সালে শেয়ারপ্রতি ০.৩০ টাকা হিসাবে ৩১ কোটি ৭৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে মুনাফার পুরোটাই রিটেইন আর্নিংসে রাখা হবে।
মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ৩১ কোটি ৭৮ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ৩ কোটি ১৮ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে স্ট্যান্ডার্ড ব্যাংককে।
বেস্ট হোল্ডিংসের আগের বছরের তুলনায় ২০২৫ অর্থবছরে ৭৯% মুনাফা কমেছে। কোম্পানিটির আগের বছরের ১.৪৩ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে হয়েছে ০.৩০ টাকা।
উল্লেখ্য ২০২৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বেস্ট হোল্ডিংসের বর্তমানে ১ হাজার ৫৯ কোটি ২৩ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৩৪.৬৬ শতাংশ। সোমবার (০৬ জুলাই) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৪.৭০ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *