শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

বোনাস লভ্যাংশে সম্মতির জন্য ঢাকা ব্যাংকের আবেদন

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরে ঘোষিত বোনাস লভ্যাংশে অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ঢাকা ব্যাংক গত ১৬ জুন বিএসইসিতে ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশের সম্মতির জন্য চিঠি পাঠিয়েছে।

বিএসইসি থেকে অনুমোদনের পরে ঘোষিত বোনাস লভ্যাংশ ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হবে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে ঢাকা ব্যাংক ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *