বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
আজকের সংবাদ

বোর্ড সভার তারিখ জানাল জিপিএইচ ইস্পাত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ওই দিন বিকেল ৫টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

একই সঙ্গে সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *