সোমবার, এপ্রিল ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

ব্যাংক খাতে শীর্ষ করদাতাদের শ্রেণিতে সম্মাননা পেল এবি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসি ব্যাংক খাতে বৃহৎ করদাতা ইউনিটে শীর্ষ করদাতাদের শ্রেণিতে সম্মাননা পেয়েছে।

২০২২-২৩ কর অর্থবছরে ব্যাংকটিকে এই স্বীকৃতি দেওয়া হয়।

এবি ব্যাংকের ইহ্সানুল আরেফিন ও মো. শফিকুর রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদের কাছ থেকে স্বীকৃতিস্বরূপ পুরস্কারটি গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কর কমিশনার মো. ইকবাল বাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *