বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২৬ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মা, স্কয়ার ফার্মা, এমারেল্ড ওয়েল, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৩৮ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৯ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে ওরিয়ন ফার্মার ৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৯৩ লাখ ২১ হাজার, এমারেল্ড ওয়েলের ১ কোটি ৫০ লাখ ৩ হাজার এবং লাফার্জহোলসিম বাংলাদেশের ১ কোটি ৪৪ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি পেস্টিসাইডের ১ কোটি ৪২ লাখ ৬৩ হাজার, বীচ হ্যাচারির ১ কোটি ৬ লাখ ২২ হাজার, এএফসি এগ্রো বায়োটেকের ৭৯ লাখ ২ হাজার, ফাইন ফুডসের ৭১ লাখ ৫০ হাজার, সোনালী লাইফের ৬৭ লাখ ৫৮ হাজার এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ৬১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *