শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৬ কোটি ৬০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৫ নভেম্বর) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। এদিন ব্যাংকটির ৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৯২ লাখ ৭৫ হাজার এবং তৃতীয় অবস্থানে থাকা বিচ হ্যাচারির ১ কোটি ২৫ লাখ ৩৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৭০ লাখ ৭২ হাজার এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *