মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই) ব্লকে মোট ৪৫টি কোম্পানির ২৬ কোটি ৪০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৬ মার্চ) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এইচ. আর. টেক্সটাইল লিমিটেডের। কোম্পানিটি ৫ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ স্টিল লিমিটেডের ২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ২ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার টাকা শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বুধবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হল- সোনালী পেপারের ২ কোটি ০১ লাখ ২৫ হাজার টাকা, ফাইন ফুডসের ১ কোটি ৭২ লাখ ৩৮ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ১ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা, ইনট্রাকো রিফুয়েলিংয়ের ১ কোটি ০৪ লাখ ৫৪ হাজার টাকা, ন্যাশনাল টি’র ৯৭ লাখ ৬৫ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৮৮ লাখ ২০ হাজার টাকা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮১ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *