ব্লকে ৩৭ কোটি টাকার লেনদেন।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির ৩৭ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (১২ আগস্ট) কোম্পানিগুলোর মোট ৯৯ লাখ ২৪ হাজার ৫ টি শেয়ার ১০২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৩ কোটি ৩২ লাখ ৪৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ইন্স্যুরেন্সের ৭ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের৫ কোটি ৪৮ লাখ ১৯ হাজার টাকার ও তৃতীয় মালেক স্পিনিং মিলসের ৩ কোটি ৭১ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন
