বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

মূল্য সূচকে মিশ্র প্রতিক্রিয়ায় আজ প্রায় ৬০০ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকে মিশ্র প্রতিক্রিয়ায় শেষ হয়েছে দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে আগের কার্যদিবসের তুলনায় এদিন লেনদেন বেড়েছে ১২৫ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার (৬ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৫৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ৬,২৭৭ পয়েন্টে।

এছাড়া ডিএসইর আরেকটি সূচক ‘ডিএসইএস’ ২.২৪ পয়েন্ট বেড়ে ১৩৬২ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক 0৮ পয়েন্ট কমে ২১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৫৯৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৫৯ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ৬৬টি কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে কমেছে ৮৭টি কোম্পানির দর। এছাড়া ১৬২টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *