বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

যমুনা ব্যাংকের বোনাস লভ্যাংশের অনুমোদন

যমুনা ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সকল বিনিয়োগকারীদের ২০২২ সালের জন্য ১৭ দশমিক ৫ শতাংশ নগদ এবং  ৮ দশমিক ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়াও ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম। এছাড়া ব্যাংকের সকল পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরি

চালক ও সিইও এবং উল্ল্যেখযোগ্য বিনিয়োগকারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *