বুধবার, জুলাই ১৫, ২০২৬
আজকের সংবাদ

রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার লেনদেন স্থগিত

পুঁজিবাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং শেয়ার লেনদেনের পরিমাণ (ভলিউম) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন আজ (১৫ জুলাই) দিনের বাকি সময়ের জন্য স্থগিত করা হয়েছে।
‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি এবং লেনদেনের পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি হওয়ায় নিয়ন্ত্রক ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎ফলে ১৫ জুলাইয়ে অবশিষ্ট ট্রেডিং সেশনে রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার কেনাবেচা বন্ধ থাকবে। বাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।
‎বিনিয়োগকারীদের এ বিষয়ে সতর্কতার সঙ্গে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *