সোমবার, মে ১৮, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

রবিবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনসিসি ব্যাংকের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২১.৬৭ কোটি টাকার, ডমিনেজের ২০.৮৩ কোটি টাকার, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২০.১৪ কোটি টাকার, টেকনো ড্রাগসের ১৭.০৩ কোটি টাকার, আরডি ফুডের ১৬.৯২ কোটি টাকা, এপেক্স স্পিনিংয়ের ১৬.১৫ কোটি টাকা, মুন্নু ফেব্রিক্সের ১৫.৩০ কোটি টাকা, মীর আখতারের ১৫.১৫ কোটি টাকার ও মুন্নু সিরামিকসের ১৩.৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *