শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে পাওয়ার গ্রিড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭০টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ১৩ দশমিক ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সমতা লেদার। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসে শেয়ার দর ৮ দশমিক ১৪ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ, মালেক স্পিনিং, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনিফিউশন, এপেক্স স্পিনিং এবং গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *