মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়ায় তালিকায় শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ নভেম্বর) কোম্পানিটির ২১ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ১৯ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল, স্কয়ার ফার্মা, মনোস্পুল বাংলাদেশ, বিএসসি, খান ব্রাদার্স, পাওয়ার গ্রিড এবং রানার অটোমোবাইলস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *