শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

ফারইস্ট ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২৭৫টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ১০ দশমিক ৫২ শতাংশ কমেছে
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর ৯ দশমিক ৮৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- পিপলস লিজিং, সিঅ্যান্ডএ টেক্সটাইল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফ্যামিলিটেক্স, সাইফ পাওয়ারটেক, এক্টিভ ফাইন এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *