মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে ডোমিনেজ স্টিল

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস। আজ কোম্পানিটির ৩৪৪ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৩৯ হাজার টাকার।

২২১ কোটি ২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস্‌, আনোয়ার গ্যালভানাইজিং, শার্প ইন্ডাস্ট্রিজ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, প্যারামাউন্ট টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস্‌ এবং আমান পেস্টিসাইড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *