মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৮ অক্টোবর) ব্র্যাক ব্যাংকের ৩৪ কোটি ৮৭ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা স্কায়ার ফার্মার আজ ১৬ কোটি ২০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইসলামী ব্যাংক।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন, অগ্নি সিস্টেমস, লাভেলো আইসক্রিম, সোশ্যাল ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ইউনিটক হোটেল এবং এনআরবি ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *