লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (১৬আগস্ট) ডিএসইতে সবোর্চ্চ মালেক স্পিনিং মিলসের ৩১ কোটি ৩৮ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
