মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ কোম্পানিটির ৩৭ কোটি ৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩৩ লাখ টাকার। আর ৩৪ কোটি ২৩ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, লাভেলো আইসক্রিম, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, ই-জেনারেশন এবং কেডিএস এক্সেসরিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *