সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৩ জুন) কোম্পানিটির ২০ কোটি ৫০ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের লেনদেন হয়েছে ১২ কোটি ০১ লাখ ১৪ হাজার টাকার। আর ৮ কোটি ৮০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কায়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, বিচ হ্যাচারি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, বিএটিবিসি, সি পার্ল বিচ এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *