মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
এক্সক্লুসিভ

মূল্য সূচকের উত্থানে লেনদেন। সেই সঙ্গে টাকার অংকে সামান্য বেড়েছে লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম : ২২০ শেয়ারের দরবৃদ্ধি, সামান্য বেড়েছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান সামান্য বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২০ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৩ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৪২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১০২৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ২৭৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৭১ কোটি ৭০ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২টি কোম্পানির, বিপরীতে ১০৪ কোম্পানির দর কমেছে। আর ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *