সোমবার, আগস্ট ১০, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কোম্পানিটির ২৭ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বিডি থাই ফুড। কোম্পানিটির ১৭ কোটি ৯৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৬৯ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স, লাভেলো আইসক্রীম, খান ব্রাদার্স, ডোমিনেজ স্টিল, একমি পেস্টিসাইড এবং ফাইন ফুডস লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *