বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

শিল্প খাতে ১০ হাজার কোটি টাকা নতুন বিনিয়োগ করবে দেশবন্ধু গ্রুপ

দেশের অর্থনীতির গতি, কর্মসংস্থান ও নিজেদের ব্যবসা বাড়াতে উৎপাদমুখী নানা প্রকল্পে এগিয়ে যাচ্ছে দেশবন্ধু গ্রুপ। এ লক্ষ্যে প্রায় ১০ হাজার কোটি টাকা নতুন বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এই বিনিয়োগের ফলে প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান বাড়বে। নতুন করে চিনি কারখানা স্থাপন, ওয়েস্টার্ন ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, এফআইবিসি কারখানা স্থাপন, পিএসএফ অ্যান্ড পিইটি ইন্ডাস্ট্রিজ, স্টিল মিলস, কনজুমার গুডস, ইলেকট্রিক ভেহিকেলস অ্যাসেম্বলি প্ল্যান্ট, ইকো ব্রিক্স ইন্ডাস্ট্রি ও লিথিয়াম আয়ন ব্যাটারি প্ল্যান্টে এই বিনিয়োগ করা হবে।

নতুন বিনিয়োগের পাশাপাশি দেশবন্ধু সুগার মিলস, দেশবন্ধু বেভারেজ, দেশবন্ধু পলিমার, দেশবন্ধু কনজুমার, দেশবন্ধু প্যাকেজিং, দেশবন্ধু সিমেন্ট মিলস, ডায়াগনস্টিক সেন্টার ও দেশবন্ধু টেক্সটাইল মিলসসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের উন্নয়ন ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে গ্রুপটি। বর্তমানে দেশবন্ধু গ্রুপের জনবল প্রায় ২৫ হাজার। নতুন বিনিয়োগে তা বেড়ে ৪০ হাজার হয়ে যাবে। দেশবন্ধু গ্রুপের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশবন্ধু গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান চিনির চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির লক্ষ্যে বর্তমান মিলের পাশাপাশি ইউরোপীয় স্ট্যান্ডার্ড ১৫০০ টন ক্যাপাসিটি নতুন আরও একটি মিলস্ স্থাপনের জন্য মেশিনারিজ সিলেকশন প্ল্যান্ট পরিকল্পনা ও সার্বিক ফিজিবিলিটি স্টাডি করে দরপত্র সংগ্রহ করা হয়েছে। এক হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগে আগামী ২০২৬ সালের মধ্যে বাস্তবায়নের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *