মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদ

শেষ কার্যদিবসে সূচক ঊর্ধ্বমুখী হলেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় এদিন লেনদেন কমেছে। বাজার সূচক বাড়লেও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর আজ অপরিবর্তিত ছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ৪ দশমিক ৩৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে, সূচকটি দাঁড়িয়েছে ৬,২৮০ পয়েন্টে। সেই সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচক ০৮.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩০ পয়েন্টে। আর ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ বেড়েছে ২ দশমিক ৪৪ পয়েন্ট।

ডিএসইতে আজ ৪১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৭০ লাখ টাকা।

এদিন ডিএসইতে ৩১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আজ ১৬৪টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। কমেছে ৭১টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে ৭৯টি কোম্পানির দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *