বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহজুড়ে ইসলামী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৩০ শতাংশ

বিদায়ী সপ্তাহে (২২ সেপ্টেম্বর-২৬ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৪০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৩০ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬৪ টাকা ৪০ পয়সায়।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ২১ শতাংশ। আর ১৭ দশমিক ৯৯ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে ইসলামীক ফাইন্যান্স।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ১৩ দশমিক ৪৩ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৩ দশমিক ২৪ শতাংশ, রহিম টেক্সটাইলের ১১ দশমিক ৮১ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০ দশমিক ৭৭ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৯ দশমিক ৩৮ শতাংশ, আইসিবি ইসলামীক ব্যাংকের ৮ দশমিক ৮২ শতাংশ এবং ঢাকা ব্যাংক পিএলসির ৭ দশমিক ৭৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *