সপ্তাহের ব্যবধানে ইতিবাচক ধারায় পুঁজিবাজার
সপ্তাহে পুঁজিবাজারে সূচক ও লেনদেন ইতিবাচক প্রবণতায় রয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ১৮ শতাংশ। সপ্তাহের প্রধান ডিএসই মূল্য সূচকও বেড়েছে এবং কমে যাওয়ার পরিবর্তে বেড়েছে কোম্পানির সংখ্যা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, আলোচিত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৬২২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২২৮ কোটি ৭১ লাখ টাকা।
অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ৩৯৪ কোটি ০৯ লাখ টাকা বা ১৭ দশমিক ৬৮ শতাংশ। এছাড়া প্রধান পুঁজিবাজারে মূলধনেও লেনদেন বেড়েছে ৩৭২ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ২৮০ টাকা।
লেনদেনের সঙ্গে বেড়েছে ডিএসইর প্রধান সূচকও। সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭ পয়েন্টে।
তবে বাকি দুটি সূচক কমেছে। সপ্তাহে ‘ডিএসই-৩০’ সূচক ৪.৫১ পয়েন্ট কমেছে। আর ‘ডিএসইএস’ বা শরিয়াহ সূচক কমেছে ৩ দশমিক ৩৩ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসইতে ৪০৩টি কোম্পানি শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৭৮টির। আর অপরিবর্তিত রয়েছে ২২৩টির দর।
