রবিবার, জুলাই ২৬, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহে দর পতনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৯ মার্চ থেকে ১৩ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১.৪৭ শতাংশ। এদিকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৯.২১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং মিডল্যান্ড ব্যাংকের ৮.৬৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে। সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ক্যাবলস, সামিট পাওয়ার, আইবিবিএল সেকেন্ড পারপেচুয়াল মুদারাবা বন্ড, ফ্যামিলিটেক্স (বিডি), খুলনা পাওয়ার এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *