শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ২০৩ কোটি টাকার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২০৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১৩৯ কোটি ২৯ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে জিকিউ বলপেনের ৩০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ২২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংকের ২০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ১৫ কোটি ৯৪ লাখ, প্রাইম ব্যাংকের ১৩ কোটি ৮১ লাখ, সায়হাম টেক্সটাইলের ৮ কোটি ৫৩ লাখ, শমরিতা হসপিটালের ৭ কোটি ৫৩ লাখ, সোনারগাঁও টেক্সটাইলের ৭ কোটি ৩৭ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৬ কোটি ৫৪ লাখ ও মালেক স্পিনিংয়ের ৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *