শনিবার, জুন ১৩, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে বেক্সিমকো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ার দর পতনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২৭ দশমিক ০৭ শতাংশ কমেছে। এতে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৮০ টাকা ৩০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৮ দশমিক ৭৫ শতাংশ, যার সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১ টাকা ৩০ পয়সা।
তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দরও ১৮ দশমিক ৭৫ শতাংশ কমেছে, এবং শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১ টাকা ৩০ পয়সা।
দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর কমেছে ১৬ দশমিক ০৩ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১২ দশমিক ৫০ শতাংশ, এমারেল্ড ওয়েলের ১১ দশমিক ২৯ শতাংশ, ইসলামী ব্যাংকের ১০ দশমিক ৭৪ শতাংশ, মেঘনা পেটের ১০ দশমিক ৫৬ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৯ দশমিক ৯৫ শতাংশ এবং বেঙ্গল ওয়্যারসের ৯ দশমিক ১৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *