শনিবার, মে ৯, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক দর পতনে মার্কেন্টাইল ব্যাংক

গত সপ্তাহে (০৩-০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতনে ব্যাংক খাতের ৮০ শতাংশ কোম্পানি স্থান দখল করে নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহটিতে ডিএসইতে দর পতনের তালিকার ১ম স্থানে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংক।কোম্পানিটির শেয়ার দর ২০.৪৫ শতাংশ কমেছে।
ডিএসই দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানগুলোর মধ্যে- সিটি ব্যাংকের ১৮.১৮ শতাংশ, এবি ব্যাংকের ১৩.২১ শতাংশ, ইস্টার্ণ ব্যাংকের ১২.৭৭ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ১২.২৪ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ১১.১১ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ১০.১১ শতাংশ এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১০.০৭ শতাংশ শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *