সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৮১ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬৫ টাকা ২০ পয়সায়।
সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। আলোচ্য সপ্তাহে ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৮ টাকা ৫০ পয়সা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ানের শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৬৮ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৩০ পয়সায়।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আরামিট ১১.৫৫ শতাংশ, রানার অটো ১১ .৩০ শতাংশ, কাট্টলি টেক্সটাইল ৯ .৪৮ শতাংশ, পপুলার লাইফ ৮. ২৫ শতাংশ, শমরিতা হসপিটাল ৮.২২ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিল ৮ শতাংশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.৮১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
