শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে সূচকের পতনের সঙ্গে কমেছে বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক গত সপ্তাহে (১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট) পতন হয়েছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

পর্যালোচনাধীন সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এতে ১ হাজার ৪৯০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭১ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ৫৮১ কোটি ৮ লাখ টাকা বা ২৮ দশমিক ০৫ শতাংশ।

লেনদেনে প্রধান শেয়ারবাজারের বাজার মূলধনও কমেছে ২ হাজার ১৬৩ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৮৬৮ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৩৩৫ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ৬১২ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ কমেছে ৪২ দশমিক ৪২ পয়েন্ট। সপ্তাহ শেষে সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে।

প্রধান সূচকের পাশাপাশি ‘ডিএসই-৩০’ সূচক এক সপ্তাহে ২১.২৭ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ কমেছে। আর ‘ডিএসইএস’ বা শরিয়াহ সূচক কমেছে ৯.৯৫ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানি শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে অপরিবর্তিত ছিল ২২৯টি শেয়ার। অন্যদিকে মাত্র ২৭টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, বিপরীতে কমেছে ১৩৫টি কোম্পানির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *