শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

বিদায়ী সপ্তাহে (২০’সেপ্টেম্বর-২৪’সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে ফান্ডটির শেয়ার দর ৫০ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩৫.৪০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১০.৪০ টাকা। আর তালিকায় তৃতীয় স্থানে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৩০ দশমিক ৪৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৯.৪০ টাকা।

এ ছাড়া দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ওরিয়ন ইনফিউশনের ২৩.০২ শতাংশ, ওরিয়ন ফার্মার ১৯.৮৪ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৮.৩৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৮.১৫ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৫.৬০ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ১৩.৭৯ শতাংশ ও ইনডেক্স অ্যাগ্রোর ১৩.৫৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *