শনিবার, জুন ১৩, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক রিটার্নে অধিকাংশ খাতেই লোকসান

বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত পাঁচ কার্যদিবসের মধ্যে ২৫ ডিসেম্বর ‘বড়দিন’ উপলক্ষে পুঁজিবাজার বন্ধ থাকায় চার কার্যদিবস লেনদেন হয়েছে। আলোচ্য সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে অধিকাংশ খাতেই লোকসান হয়েছে। সপ্তাহজুড়ে মার্কেট রিটার্ন কমে দাঁড়িয়েছে ০.৭৬ শতাংশ। ডিএসই পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ডিএসই পর্যালোচনায় জানা যায়, সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১৭ খাতের দর কমেছে। বাকি ৪ খাতের দর বেড়েছে। লোকসান হওয়া ১৭টি খাতের মধ্যে সর্বোচ্চ দর কমেছে আর্থিক খাতে। এই খাতে দর কমেছে ৩.৬০ শতাংশ।
এদিকে কর্পোরেশন বন্ডে ২.৮৯ শতাংশ দর কমে দ্বিতীয় এবং বিদ্যুৎ ও জ্বালানিতে ২.৫২ শতাংশ দর কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ১৭ খাতের মধ্যে কাগজ ও প্রকাশনা খাতে ২.৩২, সেবা ও আবাসন খাতে ১.৯৭, সিরামিক খাতে ১.৯৬, পাট খাতে ১.৭৮, ভ্রমণ ও অবকাশ খাতে ১.৩১, লাইফ ইন্স্যুরেন্স খাতে ১.২০, ওষুধ ও রসায়ন খাতে ১.০৮, সিমেন্ট খাতে ১.০৪, টেলিকমিউনিকেশন খাতে ০.৯৬, বস্ত্র খাতে ০.৯০, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৮৩, মিউচুয়াল ফান্ড খাতে ০.৬৩, ব্যাংক খাতে ০.৩৯ এবং প্রকৌশল খাতে ০.২৮ শতাংশ লোকসানে রয়েছে এ সব খাতের বিনিয়োগকারীরা।
উল্লেখ্য, আলোচ্য সপ্তাহটিতে শুধুমাত্র ৪টি খাতে দর বেড়েছে। এদের মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর সবচেয়ে বেশি ১.৪৬ শতাংশ বেড়েছে। অন্যান্যের মধ্যে বিবিধ খাতে ০.৫৬, ট্যানারি খাতে ০.৪২ এবং তথ্য ও প্রযুক্তি খাতে ০.৩৪ শতাংশ দর বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *