বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে লিন্ডে বিডি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৮ সেপ্টেম্বর) লিন্ডে বিডির ৩২ কোটি ১৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংকে আজ ২৮ কোটি ০২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ১৫ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
রবিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইবনে সিনা, একমি ল্যাবরেটরিজ, অগ্নি সিস্টেমস, গ্রামীণফোন, মিডল্যান্ড ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *