শনিবার, মে ৯, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক লেনদেনর শীর্ষে ডোমিনেজ স্টিলের

বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)৪ হাজার ১৫১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৩.৯২ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৯২ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৩.৯২ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৩১ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.৭৭%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর – এনসিসি ব্যাংকের ৩.১০%, লাভেলো আইসক্রীমের ২.৭৩%, মুন্নু সিরামিকের ২.৪৯% এশিয়াটিক ল্যাবরেটরিজের ২.৪৭%, সিটি ব্যাংকের ২.০৭%, মীর আখতারের ১.৯৩%, বেক্সিমকো ফারামার ১.৮৪%, জিকিউ বলপেনের ১.৮৩% ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১.৬৯% লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *