মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ‘ফাইন ফুড

সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৩ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিদিন গড়ে ১২ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা লেনদেন হয় এবং গ্রামীনফোন লিমিটেডের প্রতিদিন গড়ে ১১ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, আফতাব অটোমোবাইলস, মুন্নু ফেব্রিক্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *