বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
সপ্তাহজুড়ে অর্থাৎ ১২ থেকে ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের তুলনায় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৫১ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৯.৩৭ পয়েন্টে অবস্থান করছে, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে ০.১৪ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ।
এদিকে আলোচ্য সপ্তাহে সিরামিক খাতে পিই রেশিও সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করেছে। সমাপ্ত সপ্তাহে এই খাতে পিই রেশিও ৯০.১৫ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়াও ভ্রমণ ও অবকাশ খাতে ৫৪.৯০, পাট খাতে ৩৫.৮১, ট্যানারি খাতে ৩৫.৩৬, কাগজ ও প্রকাশনা খাতে ২৩.০৬, আইটি খাতে ১৭.৯০, বিবিধ খাতে ১৭.৫৬, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৩.৫২, টেলিকমিউনিকেশনে ১৩.১৯, সিমেন্ট খাতে ১৩.১৫, বীমা খাতে ১২.৬৬, টেক্সটাইল খাতে ১১.৫৭, আর্থিক খাতে ১১.২৮, ওষুধ ও রসায়ন খাতে ১১.০২, প্রকৌশল খাতে ১০.৫৯, সেবা ও আবাসন খাতে ৯.৯১, ব্যাংক খাতে ৬.২৭, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪.৮৪ পয়েন্ট এবং মিউচুয়াল ফান্ড খাতে পিই রেশিও ৩.২৪ পয়েন্টে অবস্থান করছে।
