মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে

বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১৮ খাতেই লোকসান হয়েছে। বাকি ৩টি খাতে দর বেড়েছে। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন কমেছে ১.৩৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সর্বোচ্চ লোকসানে রয়েছে আর্থিক খাত। এই খাতের দর ৩.৬৬ শতাংশ কমেছে। এদিকে ভ্রমণ ও অবকাশ খাতে ৩.২২ শতাংশ দর কমে দ্বিতীয় স্থানে এবং ব্যাংক খাতের দর ৩.১৫ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লোকসান হওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- সিমেন্ট ও আইটি খাতের দর ৩.০৮, লাইফ ইন্স্যুরেন্স খাতের দর ২.৮০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ২.৪৭, সেবা ও আবাসন খাতে ১.৬৮, জেনারেল ইন্স্যুরেন্স খাতের দর ১.৩৯, খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর ১.২৩, টেলিকমিউনিকেশনে ১.১৯ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.১৭ শতাংশ, ট্যানারি খাতে দর ১.০১ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ০.৯৬, টেক্সটাইল ও বিদ্যুৎ-জ্বালানি খাতের দর ০.৮৬ শতাংশ, কর্পোরেশন বন্ডে ০.৭৮ শতাংশ এবং পাট খাতের দর ০.৪৭ শতাংশ দর কমেছে।
উল্লেখ, আলোচিত সপ্তাহটিতে দর বৃদ্ধি পাওয়া ৩টি খাতের মধ্যে সিরামিক খাতে ৩.১৪, প্রকৌশল খাতে ২.২৫ এবং বিবিধ খাতের দর ০.১৯ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *