সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক ‘
বিদায়ী সপ্তাহে (১৯-২৩ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৫৩ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৯ শতাংশ
লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে একমি পেস্টিসাইডস। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ২১ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৩৪ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ব্যাগের ২০ কোটি ১ লাখ টাকার (২.২২ শতাংশ), সাপোর্টের ১৯ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকা (২.১৩ শতাংশ), লাভেলো আইসক্রিমের ১৮ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা (২.০৯ শতাংশ), পিটিএলের ১৬ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা (১.৮০ শতাংশ), এপেক্স স্পিনিংয়ের ১৩ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা (১.৫৩ শতাংশ), রানার অটোমোবাইলসের ১৩ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা (১.৪৭ শতাংশ) এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকা (১.৪৫ শতাংশ)
